উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ০৭:৩৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ০৭:৫৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর ভাঙচুর নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারী মনিরসহ তার লোকজন একই পরিবারের তিনজনকে লাঠিপেটা করেছে। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইয়াছমিন বেগম জানান, একই এলাকার মনির হোসেন বেশ কিছুদিন দিন ধরে তার মেয়ে আঁখিকে (১২) স্কুলে আসা যাওয়ার সময় বিভিন্ন ধরনের বাজে প্রস্তাব দিয়ে আসছিল। ইয়াছমিন বেগম বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে উত্ত্যক্তকারী মনির হোসেন, হাছিনা, পপিসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইয়াছমিনের বাড়িতে এসে ভাঙচুর শুরু করে। তখন বাধা দেওয়ায় তারা ইয়াছমিন বেগম, তার স্বামী সাজিবুর রহমান ও মেয়ে আঁখিকে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে তারা ইয়াছমিন বেগমের শ্লীলতাহানির চেষ্টা চালায়।

ইয়াছমিন বেগমের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে এক লাখ ৩৫ হাজার টাকার ক্ষতি করেছে। পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে ইয়াছমিন বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম