খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ১৫ জেলায় ধর্মঘট চলছে

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১০:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১২:০৫

তেল পাম্প খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৫ জেলায় ধর্মঘট শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতির আহ্বানে এ ধর্মঘটের কারণে জ্বালানি তেল  উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

১ এপ্রিল খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশন বৈঠকের পর এ ধর্মঘট আহ্বান করে।

খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ১৫ জেলায় ধর্মঘট চলছে ট্যাংকলরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বলেন, ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকালে খালিশপুরে মেঘনা ডিপোর সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশে মালিকসহ চালক ও শ্রমিকরা অংশ নিয়েছেন।

তিনি বলেন, সংস্কার না হওয়ায় খুলনা-যশোর মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কে বিটুমিন, কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। গর্তে পড়ে ট্যাংকলরির ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় দু’বছর ধরে এ মহাসড়কে এমন অবস্থা বিরাজ করছে। কিন্তু সংস্কারে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করতে হচ্ছে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক