ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সোহাগ হোসেন (১৭) ও মিনার হোসেন (১৬)।
কালীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা অমিত কুমার দাস জানান, মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলার বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তা সংলগ্ন পার্শ্ববর্তী একটি নার্সারির মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে। সে সময় বারবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ভুক্তভোগী ওই ছাত্রী। পথিমধ্যে বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তার পাশে এটম হোসেনের নার্সারির মধ্যে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে বারবাজার গ্রামের ইসরাইল হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৭)। এ সময় যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনার হোসেন (১৬) পাহারা দেয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় দুজনের নামে মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালেই দুই আসামিকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।







