জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ এপ্রিল ২০১৮, ০৬:০০আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৭:৩৪

চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা শ্রমিক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

নিহত শ্রমিক লীগ নেতার নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।

এএসপি মফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নুরুল ইসলামকে গুলি করে। পরে গুরুতর অবস্থায় তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার বিকালে প্রজেক্ট দেখে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।’

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী