বান্দরবানে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের মধ্যে পুলিশের ফুল ও মিষ্টি বিতরণ

বান্দরবান প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ২১:০১আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২১:০১

হেলমেট ব্যবহারকারীদের ফুল দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা

বান্দরবানে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের মধ্যে ফুল ও মিষ্টি বিতরণ করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।  

বৃহষ্পতিবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান ট্রাফিক মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পুলিশের ফুল ও মিষ্টি বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন, মোটরসাইকেল চালকের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা বান্দরবান শহরে চলাচলকারী সব মোটরসাইকেল চালকদের হেলমেট পড়তে উৎসাহিত করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করছি সব মোটরসাইকেল চালকরা এতে উৎসাহিত হবেন এবং হেলমেট ব্যবহার করেই মোটরসাইকেল চালাবেন।

তারা আরও বলেন, ‘বান্দরবানে দুর্ঘটনা এড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

উল্লেখ্য, ৩১ মার্চ বিকালে স্বর্ণ মন্দির এলাকায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হন। এরপর থেকে বান্দরবান জেলা পুলিশ দুর্ঘটনার হাত থেকে মোটরসাইকেল চালকদের রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম