এবার নিজ বাড়ির কবরে সমাহিত হলেন ফয়সাল

শরীয়তপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ০৬:০২আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ০৮:৩২




নিজ বাড়িতে ফয়সালের দাফন নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ফয়সালের মরদেহ জানাজা শেষে ফের দাফন করা হয়েছে। শুক্রবার রাত ৪টায় জানাজা শেষে ডামুড্যায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফয়সালের মরদেহ রাজধানীর বনানী কবরস্থান থেকে উত্তোলন করা হয়। শুক্রবার রাত সাড়ে ৩টায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি শরীয়তপুরের ডামুড্যায় পৌঁছে।

নেপাল থেকে ওই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশির লাশ ঢাকায় আসার পর পরিবারের হস্তান্তরের সময় ভুলক্রমে সাংবাদিক ফয়সাল ও নাজিয়া আফরিন চৌধুরীর লাশ অদল-বদল হয়ে যায়। পরে আদালত তাদের লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

ফয়সালের লাশ বাড়িতে পৌঁছানোর পর ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজী আক্তারের উপস্থিতিতে ফয়সালের বাড়িতে ভুলক্রমে দাফন করা নাজিয়া আফরিন চৌধুরীর মরদেহ উত্তোলন প্রক্রিয়া শুরু হয়। রাত ৪টায় ফয়সালের জানাজা অনুষ্ঠিত হয়। সোয়া ৪টায় নাজিয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। রাত সাড়ে ৪টায় ফয়সালের লাশ ফের দাফন করা হয়।
এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজী আক্তার, ফয়সালের ভাই সাইফুল, রাকিব, ফয়সালের মামা কায়কোবাদ, নাজিয়ার স্বামী মনিরুল হাসান, নাজিয়ার বড় ভাই আলী আহাদ চৌধুরী রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিহত ফয়সালের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ভুল সংশোধন করে ফের দাফন না করলে দুই পরিবারের মধ্যেই সারা জীবন একটা আক্ষেপ থেকে যেত। এখন আর সেই আক্ষেপটা রইলো না।’


/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম