বিএনপি আর দুর্নীতি এখন সমার্থক: কাদের

ফেনী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১৮:০০আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৮:৪৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপি ও দুর্নীতি এখন সমার্থক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি হঠাৎ দলের গণতন্ত্র থেকে ৭নং ধারা বাদ দিয়েছে। এতে বলা ছিল, দুনীতির দায়ে দণ্ডিতরা দলের নেতা হতে পারবেন না। এটা বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল।’

শুক্রবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ফেনীতে নির্মাণাধীন ফতেহপুর রেল ওভারপাসের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, যা দেশের মানুষ জানেন। সামরিক শাসনের সময় তারা দল গঠন করেছে, রাজনীতি করতে মাঠে নেমেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ, দেশের মাটি ও মানুষ। আমরা ক্ষমতায় এসেছি জনগণের ভোটে।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে বন্দি করেছে আদালত। তাকে মুক্তিও দিতে পারে আদালত। এখানে সরকারের কিছু করার নেই। বিচার বিভাগের স্বাধীনতায় সরকার কিছুতেই হস্তক্ষেপ করবে না।’

ফতেহপুর রেল ওভারপাসের কাজ পরিদর্শনকালে সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন– ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম