মুন্সীগঞ্জে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
০৬ এপ্রিল ২০১৮, ২০:১৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২০:৩১

জমি থেকে আলু তুলছেন চাষিরা (ছবি- প্রতিনিধি)

মুন্সীগঞ্জে ধানের বদলে আলু চাষ করেন অনেক চাষি। এখানকার মাটি আলু চাষের উপযোগী বলে ফলনও ভালো হয়। তবে এবার উৎপাদন কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চাষিরা জানান, বৃষ্টির কারণে এবার তারা অনেক জমিতে আলু চাষ করতে পারেননি। এ ছাড়া, লেদা পোকা আক্রমণ করায় চাষ করা অনেক জমির আলু নষ্ট হয়ে গেছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৩৮ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। এসব জমি থেকে প্রায় ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার অনেক কম।

জেলার টংগিবাড়ি, সিরাজদিখান, লৌহজং ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, জমি থেকে আলু তুলছেন চাষিরা। অনেক জমির আলু পোকায় খেয়ে ফেলেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকমতো কীটনাশক ব্যবহার না করায় আলু পোকায় খেয়েছে।

জমি থেকে আলু তুলছেন চাষিরা (ছবি- প্রতিনিধি)

কৃষক মোস্তফা বলেন, ‘চাষ করা জমি থেকে প্রতি বছর আমি যেখানে ৬০০ মণ আলু পেতাম, সেখানে এবার আলু পেয়েছি ৩০০ মণ। আমার আলু পোকায় খেয়ে ফেলছে। এই আলু এখন কোথায় বিক্রি করবো?’ একই কথা জানান আরও অনেক কৃষক।

কৃষকরা আরও জানান, আলুর দাম নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। মাঠ থেকে তারা কেজি প্রতি ৮-১০ টাকা করে আলু বিক্রি করছেন। অথচ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে প্রায় ৭-৮ টাকা। এই আলু কোল্ডস্টোরেজে রাখলে বছর শেষে দাম পাওয়া যাবে কিনা তা নিয়েও দ্বিধায় রয়েছেন তারা। আবার ৮০ কেজির বস্তার বদলে ৫০ কেজির বস্তায় আলু রাখার কারণে বস্তা প্রতি আলুর খরচও বেড়েছে। কারণ, ৮০ কেজির বস্তার দাম ৫০-৫৫ টাকা, কিন্তু ৫০ কেজির বস্তার দাম ৪৬-৪৮ টাকা।

জমি থেকে তোলা আলু বয়ে নিয়ে যাচ্ছেন চাষিরা (ছবি- প্রতিনিধি)

জেলা কৃষি অফিসার হুমায়ুন কবির বলেন, ‘এবার ৩৮ হাজার ৮০০ হেক্টর জমিতে প্রায় ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার অনেক কম। লক্ষ্যমাত্রা অনুযায়ী সব জমিতে আলু চাষ করা গেলে আলুর উৎপাদনও বেশি হতো।’

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সাধারণ সম্পাদক মোজাম্মেক হক চৌধুরী বলেন, ‘চলতি মৌসুমে প্রায় ১৫-২০ দিন পর আলু উত্তোলন শুরু হয়েছে। বর্তমানে ৪০-৪৫ শতাংশ আলু হিমাগারে পৌঁছেছে। মধ্য এপ্রিল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম