জয়পুরহাটে ট্রাকচাপায় কলেজ ছাত্রী নিহত, আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ১৮:১৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৮:১৬

জয়পুরহাট জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার সরাইলে বালুবাহী ট্রাকচাপায় মহসিনা আক্তার কেয়া (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত ও চার ভ্যানযাত্রী আহত হয়েছেন। নিহত ছাত্রী কালাইয়ের গোপীনাথপুর জগডুম্বর গ্রামের আব্দুল মোত্তালিবের মেয়ে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহতরা হলেন- কালাইয়ের হাতিয়র গ্রামের আব্দুল আলিম (৪০), পুনট গ্রামের মামুনুর রশিদ (৩৯), নান্দাইল দিঘীর শামিম হোসেন (২৩) ও নয়াপাড়া গ্রামের ময়নুল হোসেন (৩৬)। এদের মধ্যে গুরুতর আহত শামিম হোসেনকে বগুড়ার শজিমেক হাসপাতাল ও অন্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
জানা গেছে, শনিবার বেলা তিনটার দিকে কালাই মহিলা কলেজ থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে শিক্ষার্থী মহসিনা আক্তার অন্যদের সঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। সরাইল বাসস্ট্যান্ড এলাকায় তাদের ভ্যান পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহসিনা নিহত ও অন্যরা আহত হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, দুর্ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চার জনের হাসপাতালে চিকিৎসা চলছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম