ছোট বোনের পরীক্ষা দিতে গিয়ে বড় বোন কারাগারে

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ২৩:৪৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২৩:৫৫

রাজশাহী

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ছোট বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন সাদিয়া খাতুন (২২) নামে এক কলেজছাত্রী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। শনিবার (৭ এপ্রিল) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

দণ্ডিত সাদিয়া খাতুন উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামের ইসহাক আলীর মেয়ে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, বোরকা পরে সাদিয়া তার ছোট বোনের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়েছিলেন। কেন্দ্রে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান সিদ্দিকী তাকে এক বছরের কারাদণ্ড দেন।

পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান জানান, দুপুরে ওই ছাত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরীক্ষার্থী ছোট বোনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজশাহী শিক্ষাবোর্ড।

এ নিয়ে বক্তব্য নিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব তরুণ সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা না ধরে কেটে দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম