বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ০৫:২৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০৮:০৮
image

ভোলায় বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। যে কারণে তিনি বর্তমানে বিশ্বে দশজন রাষ্ট্রনায়কের মধ্যে একজন এবং দুইজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন। শনিবার (৭ এপ্রিল) বিকালে ভোলার বাংলা স্কুল মাঠে মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন একটি রোল মডেল। এক সময়ে ভোলার গ্রাম ছিল অন্ধকার। এখন এ জেলার গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। সন্ধ্যার পর ভোলা হয় আলোকিত। এখন মানুষের অনেক উন্নতি হয়েছে। এ দেশ সত্যিকারের একটি রুপসী বাংলা।

সমাবেশে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথির বক্তব্য দেন  অ্যাডভোকেট মমতাজ বেগম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ও ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের