আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ ৩, দেয়াল ধসে আহত ৬

সাভার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১১:০৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১২:২০

আশুলিয়ার ভাদাইল এলাকার এ বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে

আশুলিয়ায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর ওই বাড়ির দেয়াল ধসে পড়ে আহত হয়েছেন আরও ৬ জন। বিস্ফেরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

আশুলিয়ার ভাদাইল এলাকার এ বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে

জানা যায়, রবিবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় আয়েশা আক্তারের দোতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘিরে রেখেছে। তবে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি পুলিশ।

এ বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রেখেছে। তবে বিস্ফোরণের পর ওই ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়ায় বাড়িটির ভেতরে প্রবেশ করা যায়নি। এ কারণে বিস্ফোরণের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি।

এ বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম