এসএসসির ৫০ উত্তরপত্র হারালেন পরীক্ষক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৮, ২১:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ০৮:০৯

চট্টগ্রাম

চট্টগ্রামের এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫০টি উত্তরপত্র। মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে নিয়ে যাওয়ার সময় শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উত্তরপত্রগুলো হারিয়ে যায়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় শুক্রবার রাতে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।

ওয়ালী উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালী উপজেলার মুক্তকেশী গার্লস হাইস্কুলের শিক্ষক অমিতাভ দত্ত জিডি করেন। তিনি ওই ৫০ উত্তরপত্র মূল্যায়ন করেন। এজাহারে অমিতাভ দত্ত উল্লেখ করেন, দুটি ব্যাগে ১৫০টি উত্তরপত্র নিয়ে তিনি ৩ নম্বর বাসে করে নগরীর মুরাদপুর থেকে সানমার শপিং কমপ্লেক্সে যান। বাস থেকে নামার সময় ভুলে ৫০টি উত্তরপত্রের একটি ব্যাগ ফেলে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি পাননি।

ওয়ালী উদ্দিন আকবর আরও বলেন, ‘আমরা খোঁজ-খবর নিচ্ছি। এখন পর্যন্ত (রবিবার রাত ৮টা) উত্তরপত্রগুলো উদ্ধার করা যায়নি।’

উত্তরপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক  (মাধ্যমিক) প্রসেনজিৎ পাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অমিতাভ দত্ত উত্তরপত্র মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি ভুলে উত্তরপত্রগুলো বাসে রেখে নেমে যান। পরে উত্তরপত্রগুলো আর পাওয়া যায়নি। অমিতাভ দত্ত বিষয়টি আমাদের জানালে আমরা তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘উত্তরপত্র হারিয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা কোনও ক্ষতির সম্মুখীন হবেন না। তার কাছে মার্কসশিট ছিল। তিনি মার্কসশিট আমাদের কাছে হস্তান্তর করেছেন। পুনঃমূল্যায়নের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিতে পারে। তবে ওই বিষয়ে একটি নীতিমালা আছে, সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই শিক্ষার্থীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম