সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিএনপি একমত: আমান

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৬

কর্মী সভায় আমান উল্লাহ আমান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ট আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিএনপির একমত। তাদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত।’

সোমবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জে বিএনপির কর্মী সভায় প্রধান অতিথিরর বক্তব্যে  এসব কথা বলেছেন আমান উল্লাহ আমান।  

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সরকার গণতন্ত্রের মা খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করতে চায় সরকার। কিন্তু বাংলাদেশে খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনার সরকারের আজ্ঞাবহ। সরকার যা বলে, নির্বাচন কমিশনার তাই বলেন।’

 আমান উল্লাহ আমান বলেন, ‘সারাদেশে বিএনপির সমাবেশকে ভয় পায় সরকার। কারণ বিএনপির সঙ্গে সারাদেশের জনগণ রয়েছে। জনরোষ থেকে বাঁচতে বিএনপিকে কোনও সভা সমাবেশ করতে দেওয়া হয়নি।’

জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, শাম্মী আক্তার; জেলা বিএনপির সহসভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান বশির আহেমদ, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, আজিমিরীগঞ্জ পৌসভার প্রশাসক গোলাম ফারুক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান   প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম