মালয়েশিয়ায় লিফট দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বেনাপোল প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ২১:২৬আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২১:৪০

লিফট ছিড়ে পড়ে নিহত

মালয়েশিয়ার জোহর বারু ফরেস্ট সিটিতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফট দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– যশোরের বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।

নিহতদের স্বজনেরা জানান, সোমবার বিকালে জোহর বারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০তলা ভবনের ৩২তলায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে তরিক, আজমিন হোসেন ও সালাউদ্দিন নিহত হন।

ইউএনও পুলক কুমার মন্ডল বলেন, ‘খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি, লিফট ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তিন জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম