গোদাগাড়ীতে তিন হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ০৩:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১২:৪৭

রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃত দম্পতি হলো গোদাগাড়ী উপজেলার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের বাসিন্দা সানারুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তারি (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী জেলার উপ-পরিচালক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখা এই দম্পতির বাড়িতে অভিযান চালায়। তাদের বাড়ি থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা বিক্রির নগদ ৪৫ হাজার টাকাও।

অধিদফতরের কর্মকর্তা লুৎফর রহমান আরও বলেন, ‘ইয়াবাসহ আটকের ঘটনায় এই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠাবে পুলিশ।’

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম