ভাষাসৈনিক আমিনুল ইসলাম চান্দু মিয়া আর নেই। শুক্রবার রাত ১০টায় তিনি বার্ধক্যজনিত কারণে মাগুরা সদর হাসপাতালে মৃত্যবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে চান্দু মিয়া মাগুরায় বলিষ্ঠ ভূমিকা রাখেন এবং পুলিশের হাতে গ্রেফতার হন। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তার দুই ছেলে ও চার মেয়ে রয়েছেন। শনিবার বাদ জোহর মাগুরা নোমানী ময়দানে জানাজা শেষে মাগুরা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।








