লালমনিরহাট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ০০:১১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০০:১৩

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আশরাফ আলী পানাতি (৪৩) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আশরাফ আলী পানাতি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকার মৃত ধৌলু মিয়ার ছেলে। বিনা পাসপোর্টে আমবাড়ী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার এলাকার ওপারে তাকে আটক করা হয়।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী জানায়, শনিবার রাত আটটার দিকে আমবাড়ী সীমান্তের ওপারে অবৈধভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করে ভারতের কোচবিহার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল। আশরাফ আলীকে আটকের পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। এঘটনায় কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে এখনই দেশে আনা সম্ভব কিনা জানা যাবে।’ তবে চোরাকারবারী কাজে যাওয়ার সময় তাকে ভারতীয় বিএসএফ ও পুলিশ আটক করেছে বলে তিনি দাবি করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম