আড়াইহাজারে শিশুকে পুড়িয়ে হত্যা, মায়ের ১৬৪ ধারায় জবানবন্দি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ২০:৩১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:৩৯

গ্রেফতার শেফালি বেগম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাড়ৈপাড়া গ্রামে শিশু হৃদয়কে (৯) পুড়িয়ে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মা শেফালি বেগম। তিনি শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালতের বিচারক) মেহেদি হাসানের আদালতে জবানবন্দি দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এম এ হক।

হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও এ হত্যার ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম মোমেন মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হৃদয় হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা ও আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, ‘নিহত হৃদয়ের মা শেফালি বেগম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য তার প্রেমিক মোমেনকে দোষারোপ করেছেন। এখন পর্যন্ত জবানবন্দির কপি আদালতে থেকে পাওয়া যায়নি। জবানবন্দির কপি পেলে বিস্তারিত জানা যাবে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এ খুনের ঘটনায় অভিযুক্ত দুই জনের মধ্যে শিশুর মা শেফামি বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানন্দি দিয়েছেন। অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, ‘আদালতে জবানবন্দি রেকর্ডের পর শেফালি বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। তবে জবানবন্দির কপি এখনো আমাদের হাতে আসেনি। এলে আড়াইহাজার থানায় পাঠনো হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী শেফালী বেগম পরকীয়ার জেরে নিজের দুই সন্তানকে হত্যার জন্য কাঁথায় মুড়িয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার বড় ছেলে হৃদয় (৯) আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয় ছোট ছেলে জিহাদ (৭)। প্রতিবেশী ও বাড়ির লোকজন  তাৎক্ষণিকভাবে জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ায় সে প্রাণে বেঁচে গেছে। নিহত হৃদয় উপজেলার ৩৫ নং বাড়ৈইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও জিহাদ প্রথম শ্রেণি ছাত্র ছিল। গত শুক্রবার এ ঘটনায় নিহত হৃদয়ের দাদা বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় শেফালি বেগম ও রাশেদুল ইসলাম মোমেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শেফালি বেগম ঢাকার কেরানীগঞ্জের ইসলামপুর এলাকার সুন্দর আলীর মেয়ে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক