ইটভাটাসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ০৪:২৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০৮:২৩

বরিশাল বরিশালে দুটি ইটভাটাসহ তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টি.) মো. জহুরুল ইসলাম হাওলাদার জানান, বরিশালের ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগিতায় রবিবার এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়।

অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র, ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টি.) মো. জহুরুল ইসলাম হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের মো. শাহ্ শোয়াইব মিয়া প্রমুখ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে বলা হয়, রবিবার দিনভর তারা বরিশালের বিভিন্ন এলাকায় বাজার ও শিল্প-কারখানা পরিদর্শন ও তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইটের আয়তন ও পরিমাপে কম দেওয়ায় বাবুগঞ্জ থানার মেসার্স হাসান ব্রিকস্এ-র প্রোপাইটর মো. রফিকুল ইসলামকে (৩৮) ৩০ হাজার টাকা এবং মেসার্স ইসলাম ব্রিকস্-এর প্রোপাইটর মো. মিলন হোসেনকে (৩৮) ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য লেখা না থাকায় বরিশাল নগরীর কাউনিয়া থানার বিসিক শিল্প এলাকার মেসার্স মমতা ড্রিংকিং ওয়াটারের প্রোপাইটর মো. মাহবুব হাসানকে (৩৫) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম