স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জড়িত লাইব্রেরিয়ান রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ০৬:০৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০৮:০৯

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জড়িত লাইব্রেরিয়ান রিমান্ডে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বগুড়ার এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও। সোমবার বিকালে এ ঘটনার সঙ্গে জড়িত লাইব্রেরিয়ান ফারুক হোসেন বাবুর (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালত।

তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ওয়াদুদ আলী ও অন্যরা জানান, বগুড়া সদরের রজাকপুর গ্রামের সোলেমান হোসেনের ছেলে ফারুক হোসেন বাবু স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের লাইব্রেরিয়ান। সে ২০১৬ সালে স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বাবু কৌশলে এ দৃশ্য ভিডিও করে রাখে। সম্প্রতি ওই ভিডিও  ফেসবুকে প্রচার হয়। বর্তমানে দশম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর সহপাঠীরা এটি ফেসবুকে দেখার পর ক্ষুব্ধ হয়। তারা লাইব্রেরিয়ান বাবুর বিচারের দাবিতে গত ৮ এপ্রিল স্কুলের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সদর থানায় বাবু, লিটনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ লিটনকে গ্রেফতার করে। গত ১২ এপ্রিল অভিযুক্ত বাবু আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তাদের ধারণা, ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে বাবু নিজেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল করেছে।

তদন্ত কর্মকর্তা সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু’র ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে দুই দিনের মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা আরও জানান, বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই ভিডিওটি যাচাই করা হচ্ছে। এছাড়া অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম