চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ২২:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২৩:০০

লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে (ছবি- প্রতিনিধি)

সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রেল যোগাযোগ শুরু বলে নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা কসবা এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।

সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়।’

মঙ্গলবার বিকাল ৫টা দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী নামক স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন– পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম