নেত্রকোনায় বাল্য বিয়েকে লাল কার্ড

নেত্রকোনা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০১:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০১:৪৬

নেত্রকোনায় বাল্য বিয়েকে লাল কার্ড

বাল্য বিবাহ প্রতিরোধে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শপথ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার দুপুরে প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাল্য বিয়ে বন্ধে এ শপথ অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদফতরের আয়োজনে সিকেপি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ শপথ বাক্য পাঠ করান নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।

শপথ অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উন্নয়নকর্মী সুরজিৎ ভৌমিক, সঞ্চিতা মল্লিক, আতাউর রহমান এবং পারভিন আক্তার নুপূরসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা বাল্য বিবাহের কুফল তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘বাল্য বিবাহকে না বলুন’ বক্তব্য সম্বলিত লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসময় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জানান, গত ১ বছরে বারহাট্টা উপজেলা প্রশাসন ১৪টি বাল্য বিবাহ বন্ধ করেছে। এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম