সৌদি আরবে অগ্নিকাণ্ড: কুমিল্লার নিহত ৩ জনের বাড়িতে শোকের মাতম

মাসুদ আলম, কুমিল্লা
১৯ এপ্রিল ২০১৮, ০২:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০২:১৯

এমরানুল হক ও ইমামুল হকের বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের দুই ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-  চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)।

জানা যায়, মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তাদের মা-বাবা ও আত্মীয়-স্বজন আহাজারি করছেন। এমরানুল হক সোহেল ও ইমামুল হক মুন্নার মা সেলিনা বেগম বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি বলেছেন, ‘আমি এখন কারে নিয়ে বাঁচবো। নতুন ঘরের কাজ শেষ হলে দুই ছেলের বাড়ি আসার কথা ছিল।’  

বাতিসা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু বসন্তপুর গ্রামের এমরানুল হক সোহেল ও ইমামুল হক মুন্না নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. সোহেল রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন মোহন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল প্রদেশের হুলাইফা শহর এলাকায় চাকরি করতেন এমরানুল হক, ইমামুল হক ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়। এর মধ্যে চৌদ্দগ্রামের চার জন, নোয়াখালীর দুই জন ও ফেনীর একজন।

আরও খবর: সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের