সুন্দরবনে ১৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৩:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৩:৪৩

বাগেরহাট

সুন্দরবনে ১৫ কেজি হরিণের মাংসসহ পলাশ সরদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সকালে চাঁদপাই রেঞ্জের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এ অভিযানে পলাশ সরদারকে আটকের সময় তার কাছে থেকে ১৫ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটক পলাশ মোংলা উপজেলার জয়মনি এলাকার নবীন সরদারের ছেলে। বিকালেই তাকে বাগেরহাট বন আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘পাচারের জন্য হরিণের মাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশ সরদারকে আটক করা হয়। এ ঘটনায় জয়মনি স্টেশন কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে পলাশের নামে বন আইনে মামলা করেছেন।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম