হবিগঞ্জে বাস উল্টে ৩০ শ্রমিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৮:১২আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:১৭

দুর্ঘটনাস্থল

হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩০ শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর এলাকার ধানকাটার শ্রমিকদের নিয়ে একটি যাত্রীবাহী বাস বানিয়াচং উপজেলায় যাওয়ার পথে বানিয়াচং সড়কের কাগাপাশা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।  

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বানিয়াচং হাসপাতালে ভর্তি এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে  পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম