আড়িয়াল খাঁ নদী হতে ট্রলারসহ ১১০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৯:১২আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৯:১৭

বরিশাল

বরিশালের মুলাদী উপজেলার কাঠেরচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে ১১০ মণ জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুধবার রাতভর এ অভিযান চালানো হয়। বরিশাল নৌ-পুলিশ পরিদর্শক মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকা মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, মুলাদীর নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালায়। এসময় কাঠের চর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে একটি ট্রলারকে থামতে সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রলারটি আটক করে ট্রলার থেকে ১১০ মণ জাটকা জব্দ করে। তবে চালক ও মাছ ব্যবসায়ীরা ট্রলার থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

নৌ-পুলিশ পরিদর্শক মো. আবু তাহের আরও জানান, ধারণা করা হচ্ছে- জব্দকৃত এই বিপুল পরিমাণ জাটকা বিক্রির জন্য বরিশাল পোর্টরোড ইলিশ মোকামে নিয়ে যাওয়া হচ্ছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম