কেসিসি নির্বাচন: প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীদের প্রচারণা, ইসি’র উদ্বেগ

খুলনা প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ২০:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২০:৪৫

খুলনা সিটি করপোরেশন নির্বাচন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা নির্বাচনি প্রচার প্রচারনা ও ভোট চাওয়া শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী জানান, প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীদের প্রচারণা নির্বাচনি আচরণবিধির ৫ ধারার লঙ্ঘন। সব প্রার্থী ও দল এবং প্রতিনিধিদের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘পত্রিকার পাতায় প্রতিদিনিই প্রধান দুই দলের খবর ছবিসহ প্রকাশ হচ্ছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যনারে দলীয় প্রতীকের ব্যবহার ও নির্বাচনের নানা কথা থাকছে। নিজ পক্ষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বানও জানানো হচ্ছে। যা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও জানান, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ৫ ধারায় বলা হয়েছে- কোনও প্রার্থী বা তাহার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনও প্রকার নির্বাচনি প্রচার শুরু করিতে পারিবেন না।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন