কেসিসি নির্বাচন: খালেকের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মঞ্জুর

খুলনা প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ২১:৪০আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২১:৪০

তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।

অভিযোগে নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ২১নং ওয়ার্ডের ৫নং ঘাট এলাকার এরশাদ আলী স্কুল মাঠে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। মে দিবস পালনের নামে সেখানে মঞ্চ করে নৌকা ও তালুকদার খালেকের ছবিসহ রঙিন ব্যানার নিয়ে তার সমর্থকরা মিছিল নিয়ে সমবেত হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘অভিযোগটি পাওয়ার পর সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে যান এবং বিষয়টি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে সেখানে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে দেখা যায়নি। এরপর সার্বিক বিষয়টি বুঝে, সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে-এ ধরনের সমাবেশ করা যাবে না ।

এ প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, মহান মে দিবস পালন উপলক্ষে পেশাজীবী শ্রমিক লীগ এখানে প্রস্তুতি সভা করছে। এখানে কোনও মিছিল হয়নি। শ্রমিক সমাবেশে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কিছু নেই।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের