‘খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছেন, বাংলাদেশকে খুনের রাজ্যে পরিণত করেছেন’

ফেনী প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ০৯:৪৮আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ০৯:৫৪

ফেনীতে নৌপরিবহনমন্ত্রী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছেন, ততবার বাংলাদেশকে খুনের রাজ্যে পরিণত করেছেন। বাংলাদেশে তিনি রাজাকার-আল বদরদের আশ্রয় দিয়েছেন। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়েও বিলোনিয়া স্থলবন্দরের কোনও উন্নয়ন করেননি, কারণ তিনি উন্নয়নের জন্য ক্ষমতায় আসেননি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে।’

ফেনীর পরশুরাম উপজেলা চত্বরে শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত বিলোনিয়া স্থলবন্দরে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু, ছাগলনাইয়া উপজেলা এসপি সার্কেল নিশান চাকমা, জেলা পরিষদের সদস্য এম সফিকুল হোসেন মহিম, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র আবদুর রসুল স্বপন, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও জাসদের নেতারা।

২০০৯ সালের ২ নভেম্বর বিলোনিয়াকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ স্থলবন্দর অধিদফতরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, বিলেনিয়া স্থলবন্দর এলাকায় ১০ একর জায়গায় মন্ত্রী শুক্রবার ৩৭.৪০ কোটি টাকার বিভিন্ন উন্নয়মূকক কাজের উদ্বোধন করেন। বন্দরের উন্নয়মূলক কাজের মধ্যে রয়েছে ওয়ার হাউজ, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পারকিং/ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, ভবন নির্মাণ, ড্রেন, টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রিজ স্কেল, পানি সরবরাহ, বৈদ্যুতিকীকরন, ওয়াচ টাওয়ার, অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ ৩৭.৪০ কোটি টাকার উন্নয়মূলক প্রকল্প।

 

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের