ইমামের মাথা ন্যাড়া করার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ২০:২০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২০:৩৮

পটুয়াখালী পূর্ববিরোধের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে মসজিদের এক ইমামকে নির্যাতনের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মির্জাগঞ্জ দরবার শরীফ এলাকার একটি বাসা থেকে মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, গতকাল রাতে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে মামলার ৫ নম্বর আসামি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামে মো. আব্দুল গফফার (৩৫) নামের এক ইমামকে গাছের সঙ্গে বেঁধে, মুখে মল ঢেলে ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ রাসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এর আগে শুক্রবার আনসার ও জলিল নামের দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় মির্জগঞ্জ থানা পুলিশ। নির্যাতিত ইমামকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত ইমামের বড় ভাই মো. রাজ্জাক বাদী হয়ে রাসেলসহ ৮ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা করেছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম