অধিকার আদায়ে প্রয়োজনে প্রতিরোধ: মঞ্জু

পিরোজপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ০৫:০৫আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৫:০৬

বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ভাগ্য পরিবর্তনের জন্য জনগণকে সংগঠিত হতে হবে। অধিকার আদায়ের জন্য প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ ঐক্যবদ্ধ না থাকলে যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে মানুষের স্বার্থ বিঘ্নিত হয়।

শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর হাইস্কুল মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জেলা ও উপজেলা শহরে অবস্থান করে কতিপয় ক্ষমতাশালী নানা কৌশলে জনগণের ন্যায্য হিস্যাকে বারবার কেড়ে নিতে থাকবে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। উন্নয়নের জন্য সরকার যে বরাদ্দ দেয়, তার অপচয় রোধের জন্য জনগণকে সচেতন  থাকতে হবে।’

তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের কেউ রক্তচক্ষু দেখালে তা মেনে নেওয়া হবে না। আত্মসাৎ করার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য জনগণকে সংগঠিত হতে হবে। সরকারি বরাদ্দের উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন করতে হলে জনগণের সহযোগিতা খুবই প্রয়োজন। তাই সবাইকে উন্নয়নের স্বার্থে  এক থাকতে হবে। ’

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জাতীয় পার্টি (জেপি)-র কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ও যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেপি’র উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুণ্ড, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘সবাইকে জানতে হবে, দেশ একটা নিয়মকানুনের মধ্যে চলে। রাজনীতির মত-পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সবাইকে এক ও অভিন্ন থাকতে হবে। দেশে আজ ৯৮ শতাংশ নিজস্ব সম্পদ থেকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। সম্পদের সঠিক ব্যাবহারের  ক্ষেত্রে কোনও আপস করা চলবে না। কমিশন বা আত্মসাতের সুযোগ দিয়ে জনগণের জন্য বরাদ্দ দেওয়া সম্পদ বিনষ্ট করার বিরুদ্ধে সবাইকে  ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীতে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া, তিনি ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন থেকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পর্যন্ত কঁচানদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু রঘুনাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে হোগলা-সয়না সড়কের বিভিন্ন চেইনেজে নির্মিত তিনটি আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন। এছাড়া, তিনি পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বান্নাকান্দা ও রঘুনাথপুর গ্রামে নবনির্মিত বিদ্যুৎ লাইন, শিয়ালকাঠি ইউনিয়নের বাজার থেকে তহশিলদার বাড়ি পর্যন্ত রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করেন। 

পানিসম্পদ মন্ত্রী কাউখালী উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে অর্থ ও উপকরণ বিতরণ করেন। এসময় তিনি ধর্ম মন্ত্রণালয় থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন। মন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের মাঝে বরাদ্দ অর্থের চেক বিতরণ, কাউখালী উপজেলার সুবিধাবঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় হতে দুঃস্থ ও অসহায় মহিলাদের জন্য বরাদ্দ হওয়া পা চালিত সেলাই মেশিন বিতরণ করেন। 

মন্ত্রী কাউখালী উপজেলার সদর ইউনিয়ন এবং চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন। এসময় পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, চিড়াপাড়া- পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন  উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম