নৌকা হচ্ছে মানুষের উন্নয়নের প্রতীক: রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ০৬:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৬:৪৬

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন রেলমন্ত্রী রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বার বার দরকার। বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনও বিকল্প নাই। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। নৌকা হচ্ছে— বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক।

শনিবার (২১ এপ্রিল) চৌদ্দগ্রাম উপজেলার চার নম্বর শ্রীপুর ইউনিয়নের ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নের পরিবর্তে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। অতীতে বিএনপি-জামায়াত ভোটে আওয়ামী লীগের  সঙ্গে জয়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা ক্ষমতায় এসে চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়ন করেছি। এক সময়ের অবহেলিত চৌদ্দগ্রাম এখন আধুনিক চৌদ্দগ্রাম হিসেবে খ্যাতি অর্জন করেছে।’

চার দলীয় জোট সরকারের শাসনামলের সমালোচনা করে রেলমন্ত্রী বলেন, ‘জামায়াত নেতা ডা. তাহের ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় গিয়ে একটি কাঁচা রাস্তাও পাকা করতে পারেনি। ইসলামের উন্নয়নে একটি মসজিদ বা মক্তবেরও উন্নয়ন করেনি। তিনি চৌদ্দগ্রামকে সন্ত্রাস ও নরকের জনপদ হিসেবে পরিণত করেছিলেন। আমি প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি না করে চৌদ্দগ্রামকে উন্নয়ন ও শান্তির জনপথ হিসেবে আপনাদেরকে উপহার দিয়েছি।’

এরপর মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলার চার নম্বর শ্রীপুর ইউনিয়নের ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের দুটি নতুন ভবন ও হোসেনপুর ব্রিজ, ভাটরা কাটামুরা ব্রিজের ভিত্তিপ্রস্তর এবং ভিত্তচর-ফাইকোটা রাস্তা, ভাটরা গ্রাম্য রাস্তা উদ্বোধন করেন।

সুধী সমাবেশে ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুরের জেলা দায়রা জজ আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মাঈন উদ্দিন, চৌদ্দগ্রামের উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, এলজিইডির প্রকৌশলী (সদর দফতর-ঢাকা) মো. সোহরাব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, নারী ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজি, সাবেক  ছাত্রলীগ নেতা কামরুল হাসান মুরাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, কুমিল্লা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমুখ।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম