পত্নীতলায় নির্মাণাধীন ঈদগাহের মিনার ভেঙে শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১০:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১০:২৬

নওগাঁ

নওগাঁর পত্নীতলায় ঈদগাহের মিনার ভেঙে গয়ের আলী (৬০) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরতী (৪৫) নামের অপর এক মহিলা শ্রমিক গুরুতর আহত হয়েছেন।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। গয়ের আলী উপজেলার অর্জনপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার ফোকন্দা দিঘিপাড়ার ঈদগাহে ৩৫-৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাৎ ঈদগাহের মিনার ভেঙে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর ওপর পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও গয়ের আলী ঘটনাস্থলেই মারা যান। শ্রমিকেরা আহত আরতীকে উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে নিয়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম