৫৪ বছর পর বিদ্যুৎ সংযোগ!

পঞ্চগড় প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১০:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৫:৪৯

পঞ্চগড় ৫৪ বছর পর বিদ্যুৎ সংযোগ পেল পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার কলেজপাড়ার শতাধিক পরিবার। ১৯৬৪ সালে বোদায় প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কলেজপাড়া সংলগ্ন বোদা পাথরাজ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই বিদ্যুৎ সংযোগ পেলেও কলেজপাড়ার অধিবাসীদের অপেক্ষার শেষ হলো ৫৪ বছর পর। এতদিন তারা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

রবিবার (২২ এপ্রিল) বিকালে বোদা পৌরসভা এলাকার কলেজপাড়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়। এ গ্রামের শতাধিক পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পল্লী বিদ্যুত সমিতি বোদা সাব জোনের এজিএম আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ে ব্যাপকভাবে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান শুরু হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বোদা ও দেবীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে বলে জানান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম