ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশুর হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২০:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:৪১

গাজীপুর গাজীপুর ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়। মঙ্গলবার দুপুরে মহানগরের পশ্চিম বিলাসপুর এলাকার ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করা হয়। 

স্থানীয় জালাল উদ্দিন মাস্টার স্কুলের আয়া শাহনাজ পারভীন জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরছিলেন তিনি। এসময় স্থানীয় জালাল মার্কেটের সামনে ডাস্টবিন থেকে কান্নার শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনে মোড়ানো ব্যাগ কুকুর টানাটানি করছে। পরে কুকুরকে তাড়িয়ে ব্যাগটি উদ্ধার করে কাপড়ে দিয়ে পেঁচিয়ে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে চিকিসাধীন অবস্থায় সোয়া ৩টার দিকে শিশুটি মারা যায়। কুকুর শিশুটির কোমরের নিচ থেকে কিছু অংশ খেয়ে ফেলেছিল। তিনি বলেন, ‘জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে দেওয়া হয়। বাজারের ব্যাগে করে অন্য ময়লার সঙ্গে শিশুটিকে কেউ ওই ডাস্টবিনে ফেলে গিয়ে থাকতে পারে।’ 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, শিশুটি অপুষ্ট ছিল এবং কয়েক ঘণ্টা বয়সী ছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম