হবিগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২০:৪২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:৪৯

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকচালক সোহেল আহমেদ ও নানু মিয়া নামে এক পথচারী মারা গেছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছেন আরও চার জন।

নিহত ট্রাক চালক সোহেল আহমেদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। পথচারী নানু মিয়া চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুস সোবহান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় দাঁড় করিয়ে গাড়িতে কাজ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা ট্রাক চালক সোহেল আহমেদ ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান। আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন, পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ চার জন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় নানু মিয়া মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিমল চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে একজনের মৃত্যু হয়। নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম