যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ১৬:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৪২

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় ১৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৭ এপ্রিল) র‌্যাব-১০ এর একটি দল তাদের গ্রেফতার করে। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ সব তথ্য জানান।  

গ্রেফতার ব্যক্তিরা হলো– ফজলে রাব্বি (২৫), মো. রাজ (২৩), সাব্বির আহম্মেদ (১৯), মো. ফয়সাল (২১), মো. সানোয়ার হোসেন অন্তর (২৫), তাজুল ইসলাম তাজ (১৯), মো. রাকিব (১৯), আরিফ আহম্মেদ (১৯), মো. আশাবুদ্দিন (৩৩), মো. শাহিন (১৯), মো. শাওন (১৯), মো. মেহেদী হাসান (১৯), মো. বেলাল (৪০), গোলাম রাব্বি (আসিফ) (২০) ও জাহিদুল ইসলাম সাব্বির (১৯)।

ফারজানা হক জানান, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড় এলাকায় একাধিক অভিযান চালায়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের মূল হোতা ফজলে রাব্বিসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল তারা। পৃথক পৃথক মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম