র‌্যাগিংয়ের ঘটনায় ববি’র তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৮:৫৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৯:৫৬

  বরিশাল বিশ্ববিদ্যালয়

র‌্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি’র) তিন শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।  ববি’র উপাচার্য ড. এস এম ইমামুল হক নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এ ব্যাপারে সতর্ক করার জন্য অভিযুক্তদের বিষয়টি নোটিশ আকারে বোর্ডে টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের  উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি জানান, উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এর সভাপতিত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪ তম সভা ঢাকার লিয়াজো অফিসে ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘র‌্যাগিং’-এর বাংলা প্রতিশব্দ ‘উত্যক্ত ও উৎপীড়ণ’ শব্দটি ব্যবহার করে এ জাতীয় কর্মকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের তিন জন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৭-১৮ শিক্ষার্ষের ১ম বর্ষের একই বিভাগের শিক্ষার্থীদের  ‘উত্যক্ত ও উৎপীড়ণ’ করার অভিযোগ নিয়ে বিভাগীয় একাডেমিক কমিটি ও ডিনের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির দেওয়া রিপোর্ট সম্পর্কে সিন্ডিকেট সভায় আলোচনা করা হয়। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই অভিযোগে অভিযুক্ত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ০৩ জন শিক্ষার্থী নুসরাত জাহান শিফা, কল্যান হালদার ও মো. নাজমুল হাসানকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক