শরীরে বিষ ঢুকিয়ে শিশুকে হত্যাচেষ্টা, সৎবাবা আটক

নীলফামারী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ০৪:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১২:৫২

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে আরাফাত (২) নামের এক শিশুর শরীরে সিরিঞ্জ দিয়ে বিষ ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় শিশুটির সৎবাবা লিটনকে আটক করেছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এক সন্তানের মা দুলালীর সঙ্গে দুই মাস আগে বিয়ে হয় দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডি সর্দারপাড়া গ্রামের রাজমিস্ত্রি লিটনের।

বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করত লিটন। দুলালী উত্তরা ইপিজেডের একটি কোম্পানিতে কাজ করেন। ঘটনার দিন সকাল ৬টার দিকে দুলালী কাজে চলে যান। সকাল ৭টার দিকে সৎবাবা লিটন শিশুপুত্র আরাফাতকে বাসার পেছনে পুকুরপাড়ে নিয়ে তার শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ ঢুকিয়ে দেয়।

এ সময় শিশুটির কান্না শুনে তার নানি আশেদা ছুটে আসেন। আরাফাতকে অসুস্থ দেখে তিনি দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

ঘটনা জানাজানি হলে বিকালে এলাকাবাসী লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে বুধবার (২৫ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সৎবাবা লিটন বিষ প্রয়োগের কথা স্বীকার করেছে। বাড়ির পাশে পুকুরপাড়ে সে ঘটনাটি ঘটায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম