চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০১৮, ১৫:৫১আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৬:০৩

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রিয়া বড়ুয়া (২২) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব এ তথ্য জানিয়েছেন। 

নিহত কলেজছাত্রী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

এসআই আবদুল মোতালেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে রিয়া বড়ুয়া রিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি কভার্ডভ্যান ধাক্কা দিলে রিকশা থেকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান ও এর  চালককে আটক করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি