হবিগঞ্জে ৭০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা, আটক ১০

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৫:০৩

 

সিএনজি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক হবিগঞ্জে পুলিশের সঙ্গে সিএনজি শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ৭০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে। মামলায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সিতার মিয়াসহ ১০ শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে মহাসড়কে সিএনজি চলাচলের দাবিতে মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সেখানে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।

এ ঘটনায় শনিবার সকালে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা মিলিয়ে ৭০০ শ্রমিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি শ্রমিকরা

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে। মামলায় ১০ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

অপর দিকে সিএনজি শ্রমিকরা জানিয়েছে, অন্যায়ভাবে তাদের শ্রমিকদের আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন- সিএনজি শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের