চুয়াডাঙ্গায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ০৬:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০৬:৪০

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেলস্টেশন গেটে ভুট্টা বোঝাই ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক লিটন আলী মণ্ডল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত লিটন উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের দলু মণ্ডলের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে লিটন আলী মণ্ডল ভ্যান যোগে দর্শনা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে হল্ট রেলস্টেশন গেটে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ-ট- ০২-০০৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লিটন আলীর মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ ঘটনাস্থল থেকে ট্রাকচালক শহিদুল ইসলামকে আটক করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাক চালককে আটক করা হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম