টাঙ্গাইলে সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় স্ত্রীসহ তিনজন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১৯:০০আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৯:২১

গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে সাবেক সেনা সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি স্ত্রী রাজিয়া বেগমসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ এপ্রিল) বিকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার অন্য দুই আসামি হলেন গোপালপুর উপজেলার বাসকাইল গোইজারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সুজন ও আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিম।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, ২০১৬ সালের ১৭ আগস্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীম হোসেন নিখোঁজ হন। এরপর ২৮ আগস্ট উপজেলার বৈরান নদীর কচুরিপানার নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থার তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় শামীমের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্ত করে জানা যায়, শামীমের স্ত্রী রাজিয়া এ হত্যাকাণ্ড ঘটায়। এ হত্যার সঙ্গে জড়িত অন্য দুই আসামিকে ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মূল আসামি স্ত্রী রাজিয়া বেগমের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি অশোক কুমার সিংহ।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম