‘মাতৃভাণ্ডারে’র প্রতিষ্ঠাতা শংকর সেনগুপ্ত মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ০২:৩৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ০২:৩৭

কুমিল্লার ঐতিহ্যের অংশ রসমালাই তৈরির প্রতিষ্ঠান মাতৃভাণ্ডারের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শংকর সেনগুপ্ত মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাতে নগরীর মনোহরপুরের নিজ বাড়িতে তিনি মারা যান। রবিবার সকাল দশটায় কুমিল্লা টাউন হল মাঠে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

মাতৃভাণ্ডারের মালিক শংকর সেনগুপ্ত এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আলম বাবুল, কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়াসহ অন্য মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা শংকর সেনগুপ্ত কুমিল্লায় ‘মাতৃভাণ্ডার’ নামে রসমালাই তৈরির প্রতিষ্ঠান শুরু করেন। যা প্রথম থেকেই রসমালাইয়ের জন্য বিখ্যাত হয়ে ওঠে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম