গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে নাসির সভাপতি, জুলকদর সাধারণ সম্পাদক

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ০৩:২১আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ০৪:২৯

সভাপতি ও সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এম এম নাসির আহমেদ ও এম জুলকদর রহমান পরিষদ জয়লাভ করেছে। গতকাল শনিবার বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার দিবাগত রাত ১২টায় নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমাইল হোসেন ফল ঘোষণা করেন। এসময় অপর দুই সহকারী কমিশনার অ্যাডভোকেট ফকির নূরুল ইসলাম ও আওলাদ আলী মোল্লা উপস্থিত ছিলেন। নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিজয়ী প্যানেলে অ্যাডভোকেট এম এম নাসির আহমেদ সভাপতি এবং অ্যাডভোকেট এম জুলকদর রহমান সম্পাদকসহ ১২টি পদের মধ্যে ১০জন নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন সভাপতি ও অ্যাডভোকেট আজগার আলী খানের প্যানেল থেকে দুজন নির্বাচিত হয়েছেন।

নাসির-জুলকদর পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. নুরুল ইসলাম ও ফিরোজার রহমান, সহ-সম্পাদক পদে আরিফুজ্জামান, সদস্য পদে আবুল হাসনাত পাবেল, রোকসানা খানম এবং অডিটর পদে আনোয়ারুল ইসলাম সিকদার, আমিনুর রহমান মনির ও কানাই লাল রায়।

মেজবাহ-আজগার পরিষদ থেকে সহ-সম্পাদক পদে আবুল বশার কাজী ও সদস্য পদে শান্তনু বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান