বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
০১ মে ২০১৮, ১৫:৫০আপডেট : ০১ মে ২০১৮, ১৫:৫৫

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সাভারে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আড়াপাড়া মহল্লার আব্বাস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

কারখানার শ্রমিকরা জানান, আব্বাস অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ নিয়ে টালবাহানা করে আসছে। এরই দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিকরা ওই কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। এক পর্যায়ে কয়েক দিন আগে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মালিক আব্বাসকে কারাখানার ভেতরে আটকে রাখে। পরে ১ মে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

এদিকে সকালে বকেয়া বেতনের জন্য শ্রমিকরা কারখানার ভেতরে জড়ো হতে থাকে। তবে দুপুর হয়ে গেলেও বেতন পরিশোধে মালিকপক্ষের কোনও সাড়াশব্দ না পেয়ে তারা বেতনের দাবিতে দুপুর সাড়ে ১২টার পর থেকে বাজার বাসস্ট্যান্ড এলাকায় এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে দুপুর ২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অপারেটর নুর আক্তার, শেপালী আক্তার ও জহুরা বেগম অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ নিয়ে টালবাহানা করায় মালিককে আটক করে শ্রমিকরা। পরে পুলিশ বেতন পরিশোধে আশ্বাস দিয়ে ওই মালিককে কারখানা থেকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে।

এব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের বেতন দেওয়ার আশ্বাস দিয়ে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম