নকলা উপজেলা বাল্যবিয়েমুক্ত ঘোষণা

শেরপুর প্রতিনিধি
০১ মে ২০১৮, ১৯:০১আপডেট : ০১ মে ২০১৮, ১৯:২৩

শেরপুর শেরপুর জেলার প্রথম উপজেলা হিসেবে নকলা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ মিলনায়তনে এ ঘোষণা দেওয়া হয়। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যন সারোয়ার তালুকদার, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলার নিকাহ রেজিস্ট্রারদের পক্ষে বেলায়েত হোসেন, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, ৪নং গৌরদ্বার ইউপি চেয়ারম্যান শওকত আলী, স্কুল কেবিনেটের পক্ষে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাবিদুর রহমান সেজান, নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মরিয়ম হাফছা হ্যাপি প্রমুখ। 

বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিমুক্ত সমাজ গঠনে প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে  অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি