শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি
০১ মে ২০১৮, ২০:৫০আপডেট : ০১ মে ২০১৮, ২০:৫২

ট্রেনে কাটা গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামেi এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার লোহাগাছ (সাত রাস্তা) মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে মৌসুমি ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুরের স্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান মঙ্গলবার দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে মৌসুমি ফল (আম) ক্রয় করে লোহাগাছ সাত রাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম