তৃণমূলের মতামতে প্রার্থী মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী: আব্দুর রাজ্জাক

জামালপুর প্রতিনিধি
০৩ মে ২০১৮, ২০:০২আপডেট : ০৩ মে ২০১৮, ২০:১৩

বক্তব্য রাখছেন আব্দুর রাজ্জাক (ছবি- প্রতিনিধি)

তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক আসনে প্রার্থী মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই প্রতিটি আসনে প্রার্থী মনোনয়ন দেবেন। আপনাদের শঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই দল ও দলের সভানেত্রীর ওপর আস্থা রাখুন।’

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খবরই রাখেন। কোন সংসদ সদস্য কী করছেন, কোন এলাকার কী অবস্থা, উন্নয়ন হচ্ছে কিনা, সব কিছুরই খবর নেন তিনি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আর হারাবার কিছুই নেই। তার চাওয়া-পাওয়া এখন একটাই, বাংলাদেশটাকে সুখী-সমৃদ্ধ করা। নিরলসভাবে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের পর বিশ্ব ব্যাংক ও অনেক বিদেশি অর্থনীতিবিদ বলেছিলেন, ‘বাংলাদেশ চিরদিন বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল থাকবে। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ টিকে থাকবে না। এমন সব ভবিষ্যতবাণীকে ইতোমধ্যে মিথ্যা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজ আর পরনির্ভরশীল নয়। উন্নয়নশীল দেশ হিসেবে এদেশ এগিয়ে চলেছে। আজ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে বলেন, উন্নয়নের গল্প শোনার জন্য এসেছি।’

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) মিজবাহ উদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম